সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

নেত্রকোণায় পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা

নেত্রকোণায় পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা

নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে পৌর শহরের উকিলপাড়া এলাকার পান মহলের গলিতে এ ঘটনা ঘটে।নিহত শফিকুল ইসলাম জামালপুর পুলিশ লাইন্সের বেতার বিভাগে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশের।স্থানীয় ও পরিবারের সদস্যরা জানায়, সন্ধ্যায় বাজার করতে বাসা থেকে বের হন শফিকুল। এসময় পানমহাল রোড এলাকায় তিন থেকে চারজন দুর্বৃত্ত দেশি অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার বাঁ পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি হাত, বুক, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া জানান, ছুটিতে নিজ গ্রামের বাড়ি দুর্গাপুরে আসেন শফিকুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শফিকুল।

দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারহানা জানান, ধারালো অস্ত্রের আঘাতে শফিকুলের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এ ছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে।

সম্পাদক : আবদুল মাতিন