সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

আজ থেকে গ্যাস সংকটে পড়তে যাচ্ছে দেশ

আজ থেকে গ্যাস সংকটে পড়তে যাচ্ছে দেশ

রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য আজ দুপুর থেকে মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালটি বন্ধ থাকবে। এর ফলে সারাদেশে গ্যাস সংকট দেখা দেবে।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১২টা থেকে সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত মহেশখালীর এলএনজি এফএসআরইউ থেকে আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে। এ সময়কালে অপর এফএসআরইউ দিয়ে দৈনিক প্রায় ৫৫০ থেকে ৫৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

এর আগে, রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য গত ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি মোট ৭২ ঘণ্টা মহেশখালীতে এক্সিলারেট‌ এনার্জি পরিচালিত এলএনজি এফএসআরইউ থেকে আরএলএনজি সরবরাহ বন্ধ ছিল। এতে গ্যাস সংকটে পড়ে সারাদেশ।

সেই সংকট কিছুটা কাটিয়ে ওঠার আগেই এলএনজি টার্মিনালে আবারও ত্রুটি ধরা পড়ে। যা আজ থেকে মেরামত শুরু হবে। এর ফলে আবারও দেশে গ্যাস সংকট দেখা দেবে।

সম্পাদক : আবদুল মাতিন