সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মেঘনায় নোঙর করা বাল্কহেডে স্পিডবোটের সংঘর্ষ, নিহত ২

মেঘনায় নোঙর করা বাল্কহেডে স্পিডবোটের সংঘর্ষ, নিহত ২

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে নোঙর করা একটি বাল্কহেডের সঙ্গে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষে অন্তত দুজন জন নিহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের কালীপুরা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- ওদুদ বেপারী (৩৫) ও নাঈম (৩০)। দুজনেরই বাড়ি গজারিয়ার গুয়াগাছিয়ায়। বিষয়টি নিশ্চিত করেন গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন।

তিনি জানান, নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সঙ্গে রাতের অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে দু'জন নিহত হন। তবে কতজন আহত হয়েছে তা এখনো জানা যায়নি। স্পিডবোটে ১০-১২ জনের মতো লোক ছিল।গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, হাসপাতালে তিনজনকে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। অন্যজন গুরুতর আহত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, নিহত দুজনের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে নৌযানের একটি অন্যটিকে দেখতে পায়নি। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটলো এ ব্যাপারে এখনো বিস্তারিত তদন্ত চলছে বলেও জানান এই কর্মকর্তা।

সম্পাদক : আবদুল মাতিন