সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

রাজশাহীর পুঠিয়ায় চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ।সোমবার (১৩ জানুয়ারি) তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধারকাজ শেষে রাজশাহীর সঙ্গে সারাদেশের চলাচল শুরু হয়।

এর আগে, সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম জানান, লাইনচ্যুত হওয়া বগিটি লাইনে তুলে হরিয়ান অথবা সরদহ স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে রাজশাহী স্টেশনে থাকা ট্রেনগুলো চলাচল শুরু করবে। বিরতিহীন বনলতাসহ কোনো ট্রেন বাতিল করা হয়নি। সবগুলোই চলাচল করবে বলেও জানান তিনি।

সম্পাদক : আবদুল মাতিন