সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাতটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ার কারণে এ যানজট সৃষ্টি হয়। যা সময় বাড়ার সঙ্গে সঙ্গে ১৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।সরেজমিনে দেখা গেছে, যানবাহনের দীর্ঘ সারি। যাত্রী ও চালকরা গন্তব্যে পৌঁছাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কেউ কেউ ফোনে স্বজনদের বলছেন, যানজট ছাড়লেই এসে পড়বো। চিন্তার কারণ নেই।এ সময় কথা হয় বাসচালক কুরবান আলীর সঙ্গে। তিনি বলেন, জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে ঘণ্টাখানেক সময় লেগে গেলো। জানি না কতক্ষণে গন্তব্যে পৌঁছাতে পারবো।

তবে যানজটের কারণ জানেন না ট্রাকচালক শফিক। তিনি বলেন, মেঘনা সেতু পার হওয়ার পর থেকে যানজট পেয়েছি। কিন্তু কী কারণে যানজট, তা জানি না।

এ বিষয়ে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনাকবলিত এবং বিকল হওয়া গাড়িগুলো মহাসড়ক থেকে সরানোর কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, ধীরগতিতে যানবাহন চলছে, শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।

সম্পাদক : আবদুল মাতিন