সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

সীমান্তে কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্তে কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই এবং পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। তিনি বলেন, ভারত কাটাতারের বেড়াও নির্মাণ করছে না এখন। আগামী মাসে বিএসএফ ও বিজিবির উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়টি মীমাংসা হবে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহে এক মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশে ইউরিয়া সারের কোনো সঙ্কট নেই। কেউ কৃত্রিম সঙ্কট সৃষ্টির চেষ্টা করলে ডিলারশিপ বাতিল করা হবে। তাদের কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না। আর যেসব ডিলাররা এর সঙ্গে জড়িত হবে, আগামী মাস থেকে তাদের ডিলারশিপ থাকবে না। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে মনিটরিং করার কথাও জানান উপদেষ্টা।

মঙ্গলবারের এই মতবিনিময় মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, ৭৭ বিগ্রেডের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার, ব্যাটল গ্রুপের কমান্ডার কর্ণেল মাহমুদুল হাসান, ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী, র‌্যাব, কৃষি সম্প্রসারণ বিভাগ ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, বিদেশি মিডিয়াগুলো অনেক উল্টাপাল্টা খবর দিত। কিন্তু আপনারা সত্যটা প্রকাশ করায় বিদেশি মিডিয়া অপপ্রচার করতে পারছে না।

সম্পাদক : আবদুল মাতিন