সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন রিসোর্ট পুড়ে ছাই

সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন রিসোর্ট পুড়ে ছাই

কক্সবাজারের সেন্টমার্টিনে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে তিনটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় পর্যটকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।বুধবার (১৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে টেকনাফ উপজেলার পশ্চিম সৈকতের গলাচিপা এলাকার কিংশুক ও বীচ ভ্যালীসহ ৩টি ইকো রিসোর্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে তিন রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে জানিয়ে দ্বীপের বাসিন্দা নুর জানান, হঠাৎ রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা বিচ ভ্যালি রিসোর্টে আগুন লাগে। এরপর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ করে। পরে কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়।ভয়াবহ আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, কিংশুক রিসোর্টের মালিক জানিয়েছেন পার্শ্ববর্তী একটি রিসোর্টের ময়লা পোড়ানো হয় বালিয়াড়িতে। এই ময়লা থেকে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে দ্বীপের আরেক বাসিন্দা জমির বলেন, দ্বীপে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস স্টেশন নেই। কিন্তু স্থানীয় লোকজন, কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সম্পাদক : আবদুল মাতিন