রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম হাসনাত আবদুল্লাহর প্রতিবাদী পোস্ট মুহূর্তেই ভাইরাল বাংলাবাজার পত্রিকা.কম তল্লাশির সময় পুলিশকে ছুরিকাঘাত, ব্যাগে মিলল বোমা বাংলাবাজার পত্রিকা.কম গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫ বাংলাবাজার পত্রিকা.কম সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না : শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম অফিস করতে প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে বাংলাবাজার পত্রিকা.কম আ.লীগের কার্যালয় উদ্বোধনের পর এনসিপির আগুন

মোটরসাইকেলে বাসের ধাক্কায় এক পরিবারের ৩ জন নিহত

দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটিতে আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে (ইনসেটে আগুন জ্বলছে বাসে) -বাংলাবাজার

ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা সংঘটিত হয়। নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার ধর্মদি গ্রামের মাইনুদ্দিন শেখ (৩৫), তার ১০ বছরের মেয়ে তাবাসসুম (১০) এবং মাইনুদ্দিনের শ্যালক উপজেলার মাঝারদিয়া গ্রামের সৌরভ মাতুব্বর (১৫)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম জানান, নিহতরা ভাঙ্গা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। উপজেলার মনসুরাবাদ এলাকায় পৌঁছালে ঢাকাগামী স্টারলাইন নামে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে মাইনুদ্দিন ও সৌরভ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত তাবাসসুমকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটিতে আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

সম্পাদক : আবদুল মাতিন