বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান বাংলাবাজার পত্রিকা.কম শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ বাংলাবাজার পত্রিকা.কম প্রতারণার মামলায় ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাবাজার পত্রিকা.কম ইউপি নির্বাচনের জন্য ৪২ প্রতীক চূড়ান্ত বাংলাবাজার পত্রিকা.কম বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ বাংলাবাজার পত্রিকা.কম ফুটপাতে গাড়িচাপায় মৃত্যু; চালকের আসনে কিশোর, আসামির তালিকায় অন্যজন বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮৬৬ বাংলাবাজার পত্রিকা.কম স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু: মীর শাহে আলম বাংলাবাজার পত্রিকা.কম দেশের সেরা চিকিৎসকদের খোঁজ পাবেন এক প্ল্যাটফর্মেই বাংলাবাজার পত্রিকা.কম সাবধান! জিহ্বার আঘাত সারে না সহজে

বাসের ধাক্কায় রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

রাজধানীর প্রগতি সরণিতে মোটরসাইকেলে বাসের ধাক্কায় নাদিয়া নামে (ইনসেটে) বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা- সংগৃহিত ছবি

রাজধানীর প্রগতি সরণিতে যমুনা ফিউচার পার্কের সামনে আবারও মোটরসাইকেলে বাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার বেলা পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম নাদিয়া (২৪)। সে নর্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে প্রথম সেমিস্টারে পড়তেন। তার বাসা নারায়গঞ্জের ফতুল্লা থানা এলাকার চাষাঢ়ায়।

এ ঘটনার প্রতিবাদে বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার সহপাঠীরা।

পুলিশের উত্তরা বিভাগের (বিমানবন্দর) অতিরিক্ত উপ-কমিশনার তাপস কুমার দাস জানান, শিক্ষার্থীরা অবস্থান নিলে সড়কের দুই পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলে বুঝিয়ে এবং দাবি পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে সন্ধ্যা ৬টায় তারা তাদের অবস্থান থেকে সরে যায়।

রোববার বিকাল সাড়ে ৪টা দিকে কাওলা এলাকার সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি শুরু করে। এদিকে যাত্রীবাহী বাসের বেপরোয়া গতি ও চালকদের খামখেয়ালিতে খোদ রাজধানীতেই ঘটছে একের পর এক সড়ক দুর্ঘটনা। সারাদেশের অবস্থা আরও ভয়াবহ।

এ দুর্ঘটনা সম্পর্কে ভাটারা থানার এসআই সাইফুল ইসলাম বলেন, নাদিয়া তার বন্ধু মেহেদী হাসানের সঙ্গে মোটরসাইকেলে করে যমুনা ফিউচার পার্কে এসেছিলেন বেড়াতে। মেহেদী একই বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

ঘটনার বিবরণ দিয়ে পরিদর্শক রফিকুল বলেন, নাদিয়াদের মোটরসাইকেল যমুনা ফিউচার পার্কের সামনে পৌঁছালে ভিক্টর পরিবহনের একটি বাস ধাক্কা দেয়, তাতে নাদিয়া সড়কে ছিটকে পড়েন। বাসের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন নাদিয়া। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাদিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বাসটি আটকাতে পারলেও চালক পালিয়ে গেছে। 

পরে কাওলা এলাকায় সড়ক অবরোধ করে নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিক্টর পরিবহনের ওই বাসের চালককে গ্রেপ্তার, নাদিয়ার পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, ভিক্টর পরিবহনের রুট পারমিট বাতিল এবং কাওলা এলাকায় বাস স্টপেজের দাবিতে বিক্ষোভ দেখান। তাদের অবস্থানের কারণে বিমানবন্দর সড়ক দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় বলে জানিয়ে উপ-কমিশনার তাপস বলেন, ‘শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিলে যান চলাচল আবার স্বাভাবিক হয়।’ 

সম্পাদক : আবদুল মাতিন