ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একটি প্রতিবাদী পোস্ট দিয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ইফতারের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ২ শব্দের স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘ইনকিলাব জিন্দাবাদ।’
পোস্টটি দেওয়ার পর (এ রিপোর্ট লেখা পর্যন্ত) ৪ লাখ ৫১ হাজার রিয়েকশন, ৫১ হাজার কমেন্ট ও প্রায় সাড়ে ১৪ হাজার শেয়ার হয়েছে। প্রতি মুহূর্তে রিয়েকশন, কমেন্ট ও শেয়ারের সংখ্যা বেড়েই চলছে।
নিজস্ব প্রতিবেদক | বাংলাবাজার পত্রিকা.কম


















