সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মোংলায় ভটবটি উল্টে নিহত ২, আহত ২

মোংলায় ভটবটি উল্টে নিহত ২, আহত ২

বাগেরহাটের মোংলায় ভটবটি উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন। আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে মোংলার চাপড়া এলাকায় রাস্তায় পাথরের স্তূপে ধাক্কা লেগে ভটবটি উল্টে এঘটনা ঘটে।মোংলা থানার ওসি মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।আমার নাম ভাঙিয়ে অনেকেই তদবির-টেন্ডারবাজি করছে: সারজিস

জানা যায়, ঘটনাস্থলে মারা যান ভটবটিচালক দিদার মোল্লা (২৫)। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান রোকন উদ্দিন খোকন (৬০)। আর আহত ওয়াহেদ মল্লিককে (৪০) রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন মিলন মল্লিক (৩৫)।

নিহত ভটবটিচালক দিদারের বাড়ি খুলনার দাকোপ উপজেলার বানীশান্তায়। নিহত রোকন উদ্দিন খোকনের বাড়ি মোংলার সোনাইলতলায়। এছাড়া আহতদের সকলের বাড়িও সোনাইলতলা এলাকায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি মিলন মল্লিক বলেন, তারা পেশায় পরবাসী (ধান কাটা শ্রমিক)। সবাই মিলে খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকায় ধান কাটতে গিয়েছিলেন। ধান কাটার পারিশ্রমিক বাবদ তারা ৭১ বস্তা (৭০/৮০মণ) ধান পান। সেই ধান মোংলার মাছমারার সেলিমের মিলে নামিয়ে রেখে ওই ধানবাহী ভটবটিতে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

সম্পাদক : আবদুল মাতিন