সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

শীতে কাঁপছে পঞ্চগড়, ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা

শীতে কাঁপছে পঞ্চগড়, ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা

তীব্র শীতে কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। দুই দিন তাপমাত্রা বাড়ার পর পঞ্চগড়ে তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রির ঘরে।রোববার (১৯ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।এদিকে তীব্র শীতের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষ। তীব্র ঠাণ্ডার কারণে কাজের জন্য বাইরে বের হতে পারছেন না।খরকুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা করছেন তারা। এ ছাড়া হাসপাতালে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ গণমাধ্যমকে বলেন, দুই দিন পর আজকে আবার ১০ ডিগ্রির নিচে ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা অবস্থান করছে। আজ রোববার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দুই দিন ধরে ১১ থেকে ১২ ডিগ্রির ওপরে তাপমাত্রা রেকর্ডের পর আবার ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।

সম্পাদক : আবদুল মাতিন