সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

ফের শৈত্যপ্রবাহের আভাস, বাড়তে পারে কুয়াশা

ফের শৈত্যপ্রবাহের আভাস, বাড়তে পারে কুয়াশা

দেশের অধিকাংশ জায়গায় শীতের তীব্রতা কমে এসেছে। কুয়াশার দাপট না থাকায় সূর্যের দেখাও মিলছে। তবে, এমন অবস্থার পরিবর্তন হয়ে চলতি সপ্তাহেই আসতে পারে শৈত্যপ্রবাহ। বেশকিছু জায়গায় বাড়তে পারে কুয়াশার পরিমাণও। ফলে সারাদেশে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।রোববার (১৯ জানুয়ারি) অবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।তিনি বলেন, চলতি সপ্তাহে অর্থাৎ ২০ জানুয়ারির পর থেকে উত্তরাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এসময় স্বল্পমেয়াদি একটি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।হাফিজুর রহমান বলেন, শৈত্যপ্রবাহের ফলে উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি বাড়তে পারে। এসময় সারাদেশেই কুয়াশার পরিমাণ বাড়বে। এছাড়া হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বর্তমান সময়ের তুলনায় কিছু তীব্র হতে পারে।এদিকে, বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন গণমাধ্যমকে জানান, শীতে বাড়বে ১৯ জানুয়ারির পর, যা অব্যাহত থাকতে পারে ২৫ জানুয়ারি পর্যন্ত।

তিনি বলেন, মৃদু ধরনের এই শীত উত্তরাঞ্চল থেকে শুরু হবে। তবে বরিশাল ছাড়া দেশের অধিকাংশ জায়গাতেই এর প্রভাব পড়বে। উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলের জেলাগুলোতে শীত বেশি অনুভূত হতে পারে।

সম্পাদক : আবদুল মাতিন