সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

শিবগঞ্জ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক, কৃষকরা জমিতে কাজ করছেন: বিজিবি

শিবগঞ্জ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক, কৃষকরা জমিতে কাজ করছেন: বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আজ কোনো উত্তেজনা দেখা যায়নি এবং কৃষকরা তাদের জমিতে স্বাভাবিক কাজকর্ম করছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার (১৯ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘আজ সীমান্তে উত্তেজনা নেই। কৃষিকাজের সঙ্গে জড়িত স্থানীয়রা সীমান্তে গিয়ে তাদের কাজকর্ম করছেন।’তিনি বলেন, ‘আমরা অন্যান্য দিনের মতোই নিয়মিত টহল দিচ্ছি এবং বিএসএফও তাদের নিয়মিত টহল দায়িত্ব পালন করছে। কৃষকদের মাঠে যেতে কোনো সমস্যা নেই। তারা খেতে যাচ্ছেন, কৃষিকাজ করছেন। কোনো সমস্যা হচ্ছে না।’বিজিবি কমান্ডার কিবরিয়া আরও বলেন, ‘অনেকে সীমান্তের পরিস্থিতি দেখতে এবং সেলফি তুলতে যাচ্ছেন। এগুলো ক্ষতিকর। যেমন, অনেকে ফসলের ক্ষতি করছেন, মানুষ সরিষা খেতে গিয়ে ফসল নষ্ট করছেন। কৃষকরাও এ বিষয়ে অভিযোগ করছেন।’তাই যাদের সীমান্তে কোনো কাজ নেই তাদের সীমান্তে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

উল্লেখ্য, বাংলাদেশের ভেতরে গাছের ডাল কাটা নিয়ে শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে এ নিয়ে বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে গাছ কাটার বিষয়টিকে কেন্দ্র করে ঘটা ঘটনায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলে বিএসএফ।


সম্পাদক : আবদুল মাতিন