সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

হিমেল বাতাসে কাবু পঞ্চগড়ের জনজীবন

হিমেল বাতাসে কাবু পঞ্চগড়ের জনজীবন

কনকনে শীতে কাবু হয়ে পড়েছে উত্তরের হিমাঞ্চল পঞ্চগড়। তাপমাত্রা বাড়লেও কুয়াশার সঙ্গে শীতের দাপট দেখাচ্ছে ঠান্ডা বাতাস। সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। একদিন মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর তাপমাত্রা বেড়ে গেলেও শীতের তীব্রতা অব্যাহত রয়েছে এ প্রান্তিক জনপদে।ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে এ জেলার প্রকৃতি। বেলা বাড়তে থাকলেও দেখা যাচ্ছেন সূর্য। ঠান্ডা বাতাস আর কুয়াশার কারণে অনেকে প্রয়োজনের ব্যতিরেকে ঘর থেকে বের না হলেও জীবিকার তাগিদে কাজে বের হতে দেখা গেছে, ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নিম্নআয়ের মানুষদের।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, একদিন মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর আজ আবার তাপমাত্রা বেড়েছে ১০ ডিগ্রির ওপরে। তবে ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে এ জেলা। সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। একদিন মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর তাপমাত্রা বেড়ে গেলেও শীতের তীব্রতা অব্যাহত রয়েছে এ প্রান্তিক জনপদে।

সম্পাদক : আবদুল মাতিন