সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ বন্ধুর মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ বন্ধুর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে চঞ্চল চৌধুরী ও রিপন হোসেন নামে দুই বন্ধু নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বরাব এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চঞ্চল চৌধুরীর ও রিপন হোসেন দুই বন্ধু কোনাবাড়ি থেকে বরাবহ গ্রামে আসার উদ্দেশ্যে রওনা দেয়।শনিবার বরাব গ্রামে বিএনপির একটি উঠান বৈঠক রয়েছে। তারা দুই বন্ধু উঠান বৈঠকে যাওয়ার জন্য বরাবহ এলাকায় আসার জন্য রওনা দেয়। পথিমধ্যে বরাব খোলাপাড়া স্থাননামক রেললাইন পারাপার হচ্ছে এমন সময় দ্রুতগামী একটি ট্রেনে কাটা পড়ে দুই বন্ধু মারা যান।এতে তাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে রেল লাইনের ওপর পড়ে থাকে। পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃত ব্যক্তিদের খণ্ড-বিখণ্ড দেহ নিয়ে যায়। এই ঘটনায় মৃত ব্যক্তির পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম চলছে।



মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিচ্ছি। রেল লাইনের দুর্ঘটনায় রেল পুলিশ রয়েছে তারা বিষয়টি দেখবেন।

সম্পাদক : আবদুল মাতিন