সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যুর পর হার্ট অ্যাটাকে স্ত্রীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যুর পর হার্ট অ্যাটাকে স্ত্রীর মৃত্যু

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলাম ফকিরের মৃত্যুর ৪ ঘণ্টা পর হার্ট অ্যাটাকে তার স্ত্রী রীনা পারভীনের মৃত্যু হয়েছে। রফিকুল জেলা শহরের দক্ষিণ সাতপাই এলাকার মৃত নূরুল হক মাষ্টারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রফিকুল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে হার্ট অ্যাটাকে করেন স্ত্রী রীনা পারভীন। পরে তাকে প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাত সাড়ে ১১টার দিকে মমেকে চিকিৎসাধীন অবস্থায় রীনা পারভীন মারা যান। 

এই দম্পতি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সানি এবং মেয়ে ফাতেমা তুজ জহুরা জেনীর মা-বাবা।নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক : আবদুল মাতিন