সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

বরিশাল সিটি করপোরেশনে টিসিবির ৬০ হাজার কার্ড বাতিল

বরিশাল সিটি করপোরেশনে টিসিবির ৬০ হাজার কার্ড বাতিল

নিম্ন আয়ের জনগণের জন্য বরাদ্দ টিসিবির ফ্যামিলি কার্ডের দুই-তৃতীয়াংশই বাতিল করেছে বরিশাল সিটি করপোরেশন। সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর সময় বিতরণ হওয়া ৯০ হাজার কার্ডের মধ্যে ৬০ হাজারই বাতিল করে দেওয়া হয়েছে।শুক্রবার (২৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজাউল বারী।জানা যায়, মিথ্যা তথ্য দিয়ে, নিয়ম ভেঙে ও এক পরিবারে একাধিক টিসিবি কার্ড গ্রহণের মতো অভিযোগে এসব কার্ড বাতিল হয়েছে। বাতিল কার্ডগুলো আবার দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে। সিটি করপোরেশনের বাইরে বরিশালের ১০ উপজেলায় এখন এক লাখ ২৯ হাজার ৯২১ জন টিসিবির সেবা গ্রহণ করছেন। ৯১ জন ডিলারের মাধ্যমে তাদের মাঝে ৩টি পণ্য বিতরণ করা হয়- ২ লিটার তেল, ২ কেজি ডাল ও পাঁচ কেজি চাল, যার মোট বাজারমূল্য ৯০০ টাকার বেশি। টিসিবির মাধ্যমে ভোক্তারা তা পাচ্ছেন ৪৭০ টাকায়।স্থানীয়রা জানান, আগে রাজনৈতিক বিবেচনায় এসব কার্ড দেওয়া হতো। এক পরিবারের একাধিক সদস্যও পেতেন কার্ড। যে কারণে আসল গরিবরা টিসিবির পণ্য পেতেন না। এক পরিবারের একাধিক কার্ডও পাওয়া যেত।টিসিবি বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মণ্ডল বলেন, ‘যাচাই-বাছাই শেষে ৬০ হাজার কার্ডে অনিয়ম পেয়েছে সিটি করপোরেশন। এক পরিবার থেকে একাধিক কার্ড নেওয়ার কোনো নিয়ম নেই। কিছু বাতিল কার্ডে তথ্য অসম্পূর্ণ ছিল, বাকিগুলো নির্ধারিত শর্ত পূরণ করেনি। টিসিবির পক্ষ থেকে সিটি করপোরেশনকে ৩১ হাজার ৫৭৪টি স্মার্ট কার্ড ফেরত দিয়েছি। কার্ড বিতরণ শেষে আমরা পণ্য সরবরাহ করব।’

এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজাউল বারী বলেন, ‘বিভিন্ন যৌক্তিক কারণেই এসব কার্ড বাতিল হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাতিল কার্ডগুলো প্রকৃত দরিদ্রদের মধ্যে বিতরণ করব। তবে যাদের কার্ড বাতিল হয়েছে, তাদের পুনরায় কার্ড পাওয়ার সম্ভাবনা খুবই কম।’

সম্পাদক : আবদুল মাতিন