সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

কুয়াশায় ঢাকা পঞ্চগড়, বইছে মৃদু শৈত্যপ্রবাহ!

কুয়াশায় ঢাকা পঞ্চগড়, বইছে মৃদু শৈত্যপ্রবাহ!

গত তিনদিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে কনকনে শীত। ঠান্ডার তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন মানুষ।একই সঙ্গে সূর্য দেখা না দেওয়ায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির মতো ঝড়তে দেখা গেছে কুয়াশা। রাস্তায় গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে।আবহাওয়া অফিস বলছে, জেলায় তাপমাত্রার পারদ ১১ থেকে ১২ ডিগ্রির ঘরে ওঠানামা করলেও গত দুদিন থেকে তা কমে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।  

গত শুক্রবার সকাল ৯টায় (২৪ জানুয়ারি) তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও শনিবার সকাল ৬টায় (২১ জানুয়ারি) তা কমে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২ থেকে ১৩ কিলোমিটার।দেখা গেছে, বেলা বেড়ে সকাল ৮টা বাজলেও ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে পথঘাট। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ।  স্থানীয়রা বলছেন, গত দুদিন ধরে কয়েকগুণ হাড়ে বেড়েছে শীতের তীব্রতা। এতে বিপাকে পড়েছেন তারা। অপরদিকে হাসপাতাল গুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।  তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং আকাশে মেঘ থাকায় ঘন কুয়াশায় ঢেকে আছে জেলার পথঘাট। একই সঙ্গে কয়েকগুণ হাড়ে বেড়েছে শীতের অনুভূতি।  

সম্পাদক : আবদুল মাতিন