সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

শীতের দাপটে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১০ ডিগ্রি

শীতের দাপটে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ১০ ডিগ্রি

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা। ঠান্ডা বাতাস আর শীতের দাপটে কাবু হয়ে পড়েছে জনজীবন। দেখা মেলেনি সূর্যের। শীতের তীব্রতা বাড়ায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। কনকনে ঠাণ্ডা ও ফুরফুরে বাতাসে মানুষের পাশাপাশি পশুপাখি কাবু হয়ে পড়েছে।সোমবার (২৭ জানুয়ারি) ভোর ৬টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।শীতের প্রকোপে মাঠ-ঘাটে কাজ করা মানুষের কষ্ট বেড়েছে। ঠান্ডা থেকে বাঁচতে তারা আগুন পোহানোর চেষ্টা করছে। সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।ক্ষেতে কাজ করা একজন কৃষক জানান, কাদা পানিতে কাজ করা অনেক কঠিন হয়ে পড়েছে।ভ্যানচালক সাদেক আলী বলেন, কিছুদিন শীত একটু কম ছিল, কিন্তু আজ আবার শীতের তীব্রতা বেড়েছে, যা ভ্যান চালাতে কষ্টকর হয়ে উঠেছে।স্থানীয়রা জানিয়েছেন, এমন ঠান্ডা আবহাওয়ায় জীবনযাত্রা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তীব্র শীত থেকে বাঁচতে সরকারি ও বেসরকারি সাহায্যের আশায় আছেন নিম্নআয়ের মানুষ।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। এদিন আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন। ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে বের হতে চাইছে না।

সম্পাদক : আবদুল মাতিন