সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে ট্রাক, নিহত ২

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে ট্রাক, নিহত ২

দিনাজপুরের বিরামপুরে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি ট্রাক। এ সময় নিহত হয়েছেন ট্রাকের চালক ও হেলপার। রোববার (২ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ট্রাকচালক মাহবুবের বাড়ি পঞ্চগড় ও হেলপার আরিফের বাড়ি তেঁতুলিয়ায়।

জানা গেছে, পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন হিলি-ঘোড়াঘাট রেল ক্রসিং পার হচ্ছিল। একই সময় রেললাইন পার হচ্ছিল পাথর বোঝাই একটি ট্রাক। কিন্তু লাইন পার হওয়ার আগেই ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাকের হেলপার আরিফ। গুরুতর আহত হন ট্রাকের ড্রাইভার মাহাবুব। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে বিরামপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাজেদুর ইসলাম সাজিদ বলেন, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থল থেকে নিহত হেলপারের মরদেহ উদ্ধার করা হয় এবং ট্রাকচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে তারও মৃত্যু হয়। 

তিনি আরও বলেন, প্রাথমিক অবস্থায় জানা যায়, পাথর বোঝাই করে ট্রাকটি পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।


সম্পাদক : আবদুল মাতিন