মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান বাংলাবাজার পত্রিকা.কম হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা বাংলাবাজার পত্রিকা.কম ফেসবুকে রিলস ও পোস্ট শেয়ার করে মাসে ৩০০০ ডলার আয়ের সুযোগ! বাংলাবাজার পত্রিকা.কম ফুটপাত-সড়ক থেকে অবৈধ স্থাপনা সরাতে ডিএমপির আল্টিমেটাম বাংলাবাজার পত্রিকা.কম পুলিশ-প্রশাসনের সহায়তায় পেট্রোল পাম্প চালু রাখার আহবান বাংলাবাজার পত্রিকা.কম ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা ৫ দিন স্থগিত: ট্রাম্প বাংলাবাজার পত্রিকা.কম আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম বাংলাবাজার পত্রিকা.কম বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান মোখছেদুল কামাল বাংলাবাজার পত্রিকা.কম বাংলাদেশি ওয়াহিদকে বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির

দেশে নতুন ভোটার সংখ্যা বেড়েছে ৫০ লাখ

দেশে নতুন ভোটার সংখ্যা বেড়েছে ৫০ লাখ

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে পরিচালিত ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির মাধ্যমে প্রায় ৫০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব জানান, চলতি বছরের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মোট ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। তবে নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল ৬১ লাখের বেশি। এদিকে, ভোটার তালিকা থেকে ১৫ লাখ ২৩ হাজার মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, যা মোট ভোটারের ১.৭৭ শতাংশ।

নারী ভোটার প্রসঙ্গে তিনি বলেন, এবার ১৬ লাখ নারী ভোটার হতে নিবন্ধন করেছেন। চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন তাদেরও যুক্ত করা হবে তালিকায়। নিবন্ধন চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এছাড়া অনলাইন আর আঞ্চলিক কার্যালয়ে ভোটার হওয়ার যোগ্যরা নিবন্ধন করতে পারবেন। তবে কোনো তথ্য-সংগ্রহকারী কোনো বাড়িতে না গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এছাড়া মিথ্যা তথ্য দিয়ে ১৭ বছরের কেউ ভোটার হয়েছে কিনা এমন তথ্য নেই ইসির কাছে। তবে নির্দিষ্ট করে কেউ জানালে কমিশন বিষয়টি দেখবে বলেও জানান তিনি।

সম্পাদক : আবদুল মাতিন