সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

সোশ্যাল মিডিয়ায় সক্রিয় বিশ্বের ৬০ শতাংশেরও বেশি মানুষ

সোশ্যাল মিডিয়ায় সক্রিয় বিশ্বের ৬০ শতাংশেরও বেশি মানুষ

প্রায় পাঁচশ কোটি বা বিশ্বের জনসংখ্যার ৬০ শতাংশের কিছু বেশি মানুষ সোশ্যাল মিডিয়াতে সক্রিয় রয়েছে। সামপ্রতিক এক গবেষণায় এ কথা জানানো হয়। এটি গত বছরের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বৃদ্ধির প্রতিনিধিত্ব করে। ডিজিটাল অ্যাডভাইজরি ফ্লিম সংস্থা ক্যাপ্রিওস সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে এ হিসাব তুলে ধরা হয়।

সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা ৫১৯ কোটির কাছাকাছি পৌঁছেছে এবং এই সংখ্যক মানুষ ইন্টারনেটও ব্যবহার করে, বা বিশ্বের জনসংখ্যার ৬৪ দশমিক ৫ শতাংশ।

অঞ্চলগুলোর মধ্যে এই সংখ্যার পার্থক্য রয়েছে। পূর্ব ও মধ্য আফ্রিকায় ১১ জনের মধ্যে মাত্র একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, এখানে এই সংখ্যা তিনজনের মধ্যে একজন।

সোশ্যাল মিডিয়াতে ব্যয় করা সময়ের পরিমাণও প্রতিদিন দুই মিনিট বেড়ে ২ ঘণ্টা ২৬ মিনিট হয়েছে। এখানে আবারও বড় বৈষম্য রযেছে, যেখানে ব্রাজিলিয়ানরা প্রতিদিন গড়ে ৩ ঘণ্টা ৪৯ মিনিট সময় ব্যয় করে সোশ্যাল মিডিয়ায় সেখানে জাপানিরা এক ঘণ্টারও কম।

গড়ে সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা সাতটি প্ল্যাটফর্মে রয়েছে। মেটা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুকসহ তিনটি অ্যাপস রয়েছে। চীনের তিনটি অ্যাপস রয়েছে, উউচ্যাট, টিকটক এবং স্থানীয় সংস্ককরণ ডাউইন। টুইটার, মেসেঞ্জার এবং টেলিগ্রাম শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে।

সম্পাদক : আবদুল মাতিন