বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ঢাকায় লুকানো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান বাংলাবাজার পত্রিকা.কম কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ বাংলাবাজার পত্রিকা.কম একনেকে এবার অনুমোদন পেল ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকার ১৬ প্রকল্প বাংলাবাজার পত্রিকা.কম ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু বাংলাবাজার পত্রিকা.কম গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত বাংলাবাজার পত্রিকা.কম কন্ট্রোল প্যানেলে না গিয়েই সফটওয়্যার মুছবেন যেভাবে বাংলাবাজার পত্রিকা.কম গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

ভারতে বন্ধ হয়ে গেলো আফগান দূতাবাস

ছবি: ইন্টারনেট

ভারত সরকারের কূটনৈতিক সমর্থন ও সহায়তা না পাওয়ায় বন্ধ হয়ে গেলো দিল্লির আফগান দূতাবাস। বিষয়টি নিশ্চিত করে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, রোববার থেকে কার্যক্রম বন্ধ। তবে নাগরিকদের জরুরি সুবিধার্থে কনস্যুলার পরিষেবা অব্যাহত থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের জন্য কর্মী ও প্রয়োজনীয় সহায়তায় ক্রমাগত কমছে। এ অবস্থায় কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে।’ দূতাবাস পরিচালনার জন্য কাবুল সরকার থেকে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়াটাও জরুরি ছিল। কিন্তু ২০২১ সালে আশরাফ গণি সরকারকে উৎখাত করে অবৈধভাবে আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান। এই সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি মোদি সরকার। সবমিলিয়ে নির্বাচিত সরকারের পক্ষ থেকে দূতাবাস পরিচালনায় কেউ না থাকায় জটিলতা দেখা দেয়। তবে ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তৎকালীন আশরাফ গণির সরকারের কর্মীদের দিয়ে দূতাবাসের কার্যক্রম চলছিল এতদিন।

এখন পুরোপুরি বন্ধ প্রসঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গত সপ্তাহে কর্তৃপক্ষ জানিয়েছিল, আফগান রাষ্ট্রদূত কয়েক মাস আগেই ভারত ছেড়েছেন। অন্যান্য কর্তা ও কর্মীরা তৃতীয় কোনও দেশে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। দিল্লি বলছে, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে তারা জাতিসংঘের নিয়ম মেনে চলবে। সূত্র: এপি

সম্পাদক : আবদুল মাতিন