রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম হাসনাত আবদুল্লাহর প্রতিবাদী পোস্ট মুহূর্তেই ভাইরাল বাংলাবাজার পত্রিকা.কম তল্লাশির সময় পুলিশকে ছুরিকাঘাত, ব্যাগে মিলল বোমা বাংলাবাজার পত্রিকা.কম গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫ বাংলাবাজার পত্রিকা.কম সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না : শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম অফিস করতে প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে বাংলাবাজার পত্রিকা.কম আ.লীগের কার্যালয় উদ্বোধনের পর এনসিপির আগুন

পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ

ছবি: সংগৃহীত

পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে। মঙ্গলবার (৭ নভেম্বর) সচিবালয়ে মজুরি ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। ২০১৮ সালে সর্বশেষ পোশাক শ্রমিকদেও নূন্যনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল।

মন্নুজান সুফিয়ান বলেন, ‘পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা করা হয়েছে। সেই হিসেবে আগের তুলনায় নূন্যতম মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা। মজুরি বৃদ্ধির হার ৫৬ দশমিক ২৫ শতাংশ। শ্রমিকদের পক্ষে রেশনের দাবি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একটা ফ্যামিলি কার্ড দেওয়ার কথা। পরবর্তী সময়ে রেশনিং ব্যবস্থা চালু করা হবে। 

তিনি শ্রমিকদের কাজে যোগ দিতে আহ্বান জানিয়ে বলেন, ‘মালিকদের বলছি, কারখানা খুলে দিতে। ৫ শতাংশ ইনক্রিমেন্ট বহাল রয়েছে। মালিকদের বলেন, শ্রমিকদের ক্ষমা করে দিতে, সুন্দর দৃষ্টিতে দেখতে।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন মজুরি বোর্ডকে। সে অনুযায়ী বোর্ড প্রস্তাব করেছে। শ্রমিকরা দীর্ঘ দিন ধরে মজুরি বাড়াতে আন্দোলন করে আসছেন। মালিকপক্ষ মজুরি বোর্ডের সঙ্গে আলাপ করে একটা সিদ্ধান্তে পৌঁছেছে। শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে।’

শ্রমিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘কাজে যোগ দিয়ে শিল্পে শান্তি আনুন। উসকানিমূলক কথায় কান দেবেন না। মালিকরাও সহনশীল হবেন।’


সম্পাদক : আবদুল মাতিন