রবিবার, ১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম তিথি-আলভীর পরকীয়ার গুঞ্জন- অভিনেতার স্ত্রীর আত্মহত্যার নেপথ্যে কী বাংলাবাজার পত্রিকা.কম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক বাংলাবাজার পত্রিকা.কম দুই আসনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি বাংলাবাজার পত্রিকা.কম আবুধাবিতে আটকা ইংল্যান্ড দল, প্রধানমন্ত্রীর কাছে আকুতি বিশ্বজয়ী ক্রিকেটারের বাংলাবাজার পত্রিকা.কম মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা বাংলাবাজার পত্রিকা.কম শাহজালাল বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ৫৪ ফ্লাইট বাতিল বাংলাবাজার পত্রিকা.কম ঢাকার একেক স্থানে মরদেহের একেক টুকরা, লোমহর্ষক তথ্য পেল পুলিশ বাংলাবাজার পত্রিকা.কম ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবে তিন সদস্যের পর্ষদ বাংলাবাজার পত্রিকা.কম জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার বাংলাবাজার পত্রিকা.কম খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের রেভোল্যুশনারি গার্ডের

পোশাক কারখানার নিরাপত্তায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ফাইল ছবি

পোশাক কারখানায় নিরাপত্তা জোরদারে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি  সারাদেশ জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে  রাখতে পুলিশ ও র‌্যাবসহ পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে। বৃহস্পতিবার সকালে বিজিবি'র জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। খবর বাসসের।

বিএনপি-জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর ডাকে দেশব্যাপী তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে পোশাক কারখানায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়। 

এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন দলের ডাকা অবরোধের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

গত ২৮ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে মহাসমাবেশে পণ্ড করে দিয়েছে অভিযোগ এনে বিএনপি- জামায়াত ও সমমনা দলগুলোর পক্ষ থেকে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়।

সূত্র জানায়, হরতালের পর ৭২ ঘণ্টার অবরোধের ঘোষণা দেয় বিএনপি ও সমমনাদলগুলো। এরপর ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দেয়া হয়। সেই অবরোধ শেষ হলে ৭ নভেম্বর বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর আবারও  ৪৮ ঘণ্টা টানা অবরোধ পালনের ঘোষণা দেয়া হয়।

সম্পাদক : আবদুল মাতিন