শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম কাতারে গ্যাস স্থাপনায় ইরানের হামলা, ঝুঁকিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত বাংলাবাজার পত্রিকা.কম মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় হামলা, বিশ্ববাজারে তেলের দামে আগুন বাংলাবাজার পত্রিকা.কম চমক রেখে আর্জেন্টিনার দল ঘোষণা বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বাংলাবাজার পত্রিকা.কম ঢাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার বাংলাবাজার পত্রিকা.কম চট্টগ্রামে বহুতল ভবনে আগুন, ধোঁয়ায় শ্বাসরোধে দুইজনের মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাংলাবাজার পত্রিকা.কম অপ্রয়োজনীয় কথা না বলা ও ব্যক্তিগত আক্রমণ না করার সিদ্ধান্ত পাটওয়ারীর বাংলাবাজার পত্রিকা.কম হৃদপিণ্ডের শত্রু যেসব ফল, বাড়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকি

ইন্দোনেশিয়ায় বৃহত্তম সৌর বিদ্যুত কেন্দ্রের উদ্বোধন

ইন্দোনেশিয়ায় বৃহত্তম সৌর বিদ্যুত কেন্দ্রের উদ্বোধন

ইন্দোনেশিয়া বৃহস্পতিবার ১০ কোটি ডলার ব্যয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম একটি ভাসমান সৌর বিদ্যুত কেন্দ্রের উদ্বোধন করেছে। দেশটি সবুজ (পরিবেশ বান্ধব), নবায়নযোগ্য বিদ্যুত উৎপাদনের আরো সুযোগ খোঁজার প্রেক্ষাপটে তারা এটার উদ্বোধন করলো। খবর এএফপি’র।

সিরাটা ভাসমান সৌর বিদ্যুত কেন্দ্র রাজধানী জাকার্তা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে পশ্চিম জাভাতে ২০০ হেক্টর (৫০০ একর) জলাধারের উপর নির্মিত। এ কেন্দ্র থেকে ৫০,০০০ পরিবারের বিদ্যুত সরবরাহের জন্য পর্যাপ্ত বিদ্যুত উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, ইন্দোনেশিয়ার জন্য ‘আজ একটি ঐতিহাসিক দিন কারণ একটি বড় পরিসরে নবায়নযোগ্য বিদ্যুত উৎপাদন কেন্দ্র নির্মাণে আমাদের বড় স্বপ্ন অবশেষে অর্জিত হলো।’

তিনি বলেন, ‘আমরা দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম ভাসমান বিদ্যুত কেন্দ্র এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌর বিদ্যুত কেন্দ্র নির্মাণ করতে সক্ষম হয়েছি।’

ইন্দোনেশিয়ার জাতীয় বিদ্যুত কোম্পানি পেরুসাহান লিস্টিক নেগারা এবং আবুধাবি ভিত্তিক নবায়নযোগ্য বিদ্যুত কোম্পানির মধ্যে সহযোগিতায় প্রকল্পটির কাজ শেষ হতে তিন বছর সময় লেগেছে এবং ব্যয় হয়েছে প্রায় ১০ কোটি ডলার।

সুমিতোমো মিৎসুই ব্যাকিং কর্পোরেশন, সোসাইটি জেনারেল এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের অর্থায়নে বাস্তবায়ন করা এই সৌর বিদ্যুত কেন্দ্র ৩ লক্ষ ৪০ হাজার প্যানেল নিয়ে গঠিত।

সম্পাদক : আবদুল মাতিন