মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

এবার ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

এবার ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

মিয়ানমার- থাইল্যান্ডের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। ওসুমি উপদ্বীপের পূর্ব উপকূলে ৬ মাত্রার এ ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। সংবাদ সংস্থা সিনহুয়া এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। 

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৪ মিনিটে মিয়াজাকি প্রিফেকচারের দক্ষিণ অংশে ৪০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প অনুভূত হয়। যার তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬ মাত্রার।

তারা জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ৩১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১৩১.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

তবে এ ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি সংস্থাটি থেকে।

ওসুমি উপদ্বীপ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে অবস্থিত।

এর আগে মিয়ানমারে ২৮ মার্চ সাগাইং শহরের উত্তর-পশ্চিমে ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এরপর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়, যার মধ্যে একটি ছিল ৬.৪ মাত্রার। এর ফলে অনেক এলাকার ভবন ধসে পড়ে, রাস্তাঘাট ভেঙে পড়ে, সেতু ভেঙে পড়ে এবং বাঁধ ভেঙে যায়। ফলে অনেক মানুষ ধ্বংসস্তূপের মাঝে চাপা পড়ে।


একই সময় থাইল্যান্ডে ভূমিকম্প হয়। যাতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। তারা সবাই রাজধানী ব্যাংককের বাসিন্দা। বেশিরভাগই একটি বহুতল ভবন ধসে মারা গেছেন। সেখানে এখনও নিখোঁজ রয়েছেন ৮০ জন। ৩০ তলা এই ভবনটি নির্মাণাধীন থাকায় বহু নির্মাণ কর্মী ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছেন। বড় বড় খনন যন্ত্র, কুকুর ও থার্মাল ইমেজিং ড্রোনের মাধ্যমে আটকে পড়াদের সন্ধান ও উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধার কর্মীরা।


সম্পাদক : অপূর্ব আহমেদ