রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম হাসনাত আবদুল্লাহর প্রতিবাদী পোস্ট মুহূর্তেই ভাইরাল বাংলাবাজার পত্রিকা.কম তল্লাশির সময় পুলিশকে ছুরিকাঘাত, ব্যাগে মিলল বোমা বাংলাবাজার পত্রিকা.কম গণভোটের ‘হ্যাঁ’—এর জন্য শপথের কোনো প্রয়োজন নেই: পানিসম্পদ মন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫ বাংলাবাজার পত্রিকা.কম সংসদের প্রথম অধিবেশন বসছে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না : শিক্ষা প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম গোপনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে: তথ্যমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম অফিস করতে প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে বাংলাবাজার পত্রিকা.কম আ.লীগের কার্যালয় উদ্বোধনের পর এনসিপির আগুন

সারাদেশে ৩৯ ঘণ্টায় ১৫টি অগ্নিকান্ড হয়েছে: ফায়ার সার্ভিস

সারাদেশে ৩৯ ঘণ্টায় ১৫টি অগ্নিকান্ড হয়েছে: ফায়ার সার্ভিস

গত ৩৯ ঘন্টায় অবরোধকে ঘিরে সারাদেশে বিভিন্ন যানবাহনে ১৫টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সারাদেশে ১৫টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাতে এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম।

তিনি জানান, রাজধানীর হাজারীবাগ, তাতিবাজার, কাকলী, মিরপুর, ধানমন্ডি, বারিধারা ও মাতুয়াইল এলাকায় সাতটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এছাড়া ঢাকার বাইরে গাজীপুরে তিনটি, চট্টগ্রামের খাগড়াছড়ি ও নোয়াখালীতে দুটি, বরিশালের গৌরনদী ও বরগুনায় দুটি এবং রাজশাহীতে একটি সহ ১৫টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ৯টি বাস, ৪টি কাভার্ডভ্যান ও ২টি ট্রাক পুড়ে যায়।


সম্পাদক : আবদুল মাতিন