মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম নেতানিয়াহু ‘নিহতের’ খবর, যা জানাল ইসরাইলি মিডিয়া বাংলাবাজার পত্রিকা.কম ঈদে তিন দিনব্যাপী উৎসব ঘোষণা এনসিপির বাংলাবাজার পত্রিকা.কম টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত: ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার বাংলাবাজার পত্রিকা.কম সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার পদ নেবে না বিরোধী দল: শিশির মনির বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম নিজের উপদেষ্টাকে মন্ত্রী বানাতে জামায়াত আমিরের অনুরোধ বাংলাবাজার পত্রিকা.কম প্রসিকিউটদের অনিয়ম বরদাস্ত করা হবে না: চিফ প্রসিকিউটর বাংলাবাজার পত্রিকা.কম ঈদে পাঁচ দিন বন্ধ থাকবে সংবাদপত্র বাংলাবাজার পত্রিকা.কম জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কারিগরি ও মাদরাসা শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার

ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৩ তরুণ

ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৩ তরুণ

ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৪ পাচ্ছেন তিন কবি- সাহিত্যক- গবেষক। পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতা, কথাসাহিত্য এবং প্রবন্ধ-গবেষণা বিভাগে যথাক্রমে হাসিন এহ্সাস লগ্ন, সালমান সাদিক এবং জাকারিয়া প্রীণন।

ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার প্রদান করা হবে আগামীকাল শুক্রবার ১১ এপ্রিল,  বিকেল ৪টায়।

বহুমাত্রিক লেখক  অধ্যাপক শান্তনু কায়সারের ৮ম প্রয়াণবার্ষিকীতে    প্রকাশনা সংস্থা ঐতিহ্য এবং শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার প্রবর্তন করছে।  পুরস্কারপ্রাপ্তদের নির্বাচিত পাণ্ডুলিপিগুলো অমর একুশে  বইমেলা ২০২৫-এ ঐতিহ্য থেকে বই আকারে প্রকাশিত হয়েছে। 


 বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে আয়োজিত ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি  থাকবেন বরেণ্য শিক্ষাবিদ ও প্রাবন্ধিক ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। বিচারকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন কবি ও গবেষক অধ্যাপক ড. দিলারা হাফিজ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র'র পরিচালক রাসেল রায়হান এবং  ঐতিহ্য'র প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম।


 

সম্পাদক : আবদুল মাতিন