রবিবার, ১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলা, নিহত ৮ বাংলাবাজার পত্রিকা.কম গণ-অভ্যুত্থানে পুলিশ নিহতের ঘটনার তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর বাংলাবাজার পত্রিকা.কম ৫ জেলার ডিসি প্রত্যাহার বাংলাবাজার পত্রিকা.কম রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাছউদ বাংলাবাজার পত্রিকা.কম তিথি-আলভীর পরকীয়ার গুঞ্জন- অভিনেতার স্ত্রীর আত্মহত্যার নেপথ্যে কী বাংলাবাজার পত্রিকা.কম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক বাংলাবাজার পত্রিকা.কম দুই আসনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে হাইকোর্টে বিএনপি বাংলাবাজার পত্রিকা.কম আবুধাবিতে আটকা ইংল্যান্ড দল, প্রধানমন্ত্রীর কাছে আকুতি বিশ্বজয়ী ক্রিকেটারের বাংলাবাজার পত্রিকা.কম মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু তাহের ভূইঁয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী

বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু তাহের ভূইঁয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী

ফেনী কলেজের সাবেক ভিপি, বীর মুক্তিযোদ্ধা ও ফেনীতে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক অধ্যক্ষ আবু তাহের ভূঁইয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী ছিল রোববার। ২০০৮ সালের ১২ নভেম্বর চিকিৎসারত অবস্থায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু হয়।

সমাজসেবক ও শিক্ষাবিদ আবু তাহের ভূঁইয়া ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা শ্রমিক লীগের সভাপতি, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের জেলা আহবায়ক, জেলা জাসদ (ইনু) সভাপতি, নতুন প্রজন্ম পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, ঢাকাস্থ ফেনী গুণীজন ও মুক্তিযোদ্ধা মূল্যায়ন পরিষদের  সভাপতিসহ বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য সাজ্জাদ হোসেন চিশতী, কলামিস্ট ও নটরডেম ইউনিভার্সিটির ইংরেজির সহকারী অধ্যাপক সামী হোসেন চিশতী ও সরকারি কর্মকর্তা মেহজাবীন আক্তার ডায়নার পিতা তিনি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গ্রামের বাড়ী ও ঢাকার রামপুরায় মিলাদ মাহফিল, কোরআন খতম এবং কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছিল।

সম্পাদক : আবদুল মাতিন