সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম বিদেশে যেতে আর জমি বিক্রি করতে হবে না: তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম ভারতীয় পার্লামেন্টসহ দিল্লির নয়টি স্কুলে বোমা হামলার হুমকি বাংলাবাজার পত্রিকা.কম সুদের হার ঠিক রেখে বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি বাংলাবাজার পত্রিকা.কম শ্যামল দত্ত ও মোজাম্মেল হক বাবুর ব্যাংক হিসাব অবরুদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম ঢাকায় ৩৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, মোতায়েন থাকবে ২৫ হাজার পুলিশ সদস্য বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ, হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়া বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রের ৪০০ গজের ভেতর মোবাইল নিষিদ্ধ, ৩ শ্রেণির কর্মকর্তাদের অনুমতি বাংলাবাজার পত্রিকা.কম নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা ও শিশুর মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম বন টমেটো প্রকৃতির এক অমূল্য ভেষজ রত্ন বাংলাবাজার পত্রিকা.কম নির্বাচন ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের ৫০ শতাংশের বেশি মানুষ 'উদ্বিগ্ন':জরিপ

ভিসা জালিয়াতি: সৌদিতে ৫ শতাধিক হজযাত্রী আটক

ভিসা জালিয়াতি: সৌদিতে ৫ শতাধিক হজযাত্রী আটক

ভিসা জালিয়াতির অভিযোগে ৫ শতাধিক হজযাত্রীকে আটক করেছে সৌদি আরবের পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, হজযাত্রার জন্য বৈধ হজ ভিসার পরিবর্তে ট্রানজিট এবং ভিজিট ভিসা ব্যবহার করছিলেন তারা। 

শুক্রবার (১৮ এপ্রিল) দেশটির উপকূলীয় শহর জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের সবাই মিশরীয় নাগরিক বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতির মাধ্যমে সৌদি পুলিশ জানিয়েছে, বৈধ হজ ভিসা প্রদর্শনে ব্যর্থ হওয়ায় আটক করা হয়েছে এই যাত্রীদের। শিগগিরই তাদের মিসরে ফেরত পাঠানো হবে।

ইসলাম ধর্মের ৫টি স্থম্ভের মধ্যে চতুর্থটির নাম হজ। ধর্মীয় বিধি অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী-পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ। চলতি বছর ৪ কিংবা ৫ জুন শুরু হবে হজের আনুষ্ঠানিকতা।

প্রতি বছর হজের সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে প্রবেশ করেন লাখ লাখ মুসল্লি। এই ভিড় সামাল দিতে এবং বৈধ হজযাত্রীদের প্রাপ্য বিভিন্ন পরিষেবা নিশ্চিত করতে সম্প্রতি কঠোর নিয়ম জারি করেছে দেশটি। 

সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু বৈধ হজভিসার অধিকারী মুসল্লিরাই হজের সুযোগ পাবেন এবং যেসব যাত্রীর ভিসায় সমস্যা থাকবে, তাদেরকে আটক করা হবে এবং পত্রপাঠ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

এদিকে ৫ শতাধিক হজযাত্রীকে আটকের খবর প্রকাশিত হওয়ার পর নাগরিকদের উদ্দেশে বিবৃতি দিয়েছে মিসরের পর্যটন মন্ত্রণালয়ও। সেখানে নাগরিকদের সতর্কবার্তা দিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি অনুমোদনপ্রাপ্ত নয়, এমন কোনো ব্যক্তি বা হজ এজেন্সির ওপর যেন কোনোভাবেই ভরসা না করেন হজ করতে ইচ্ছুক মিসরীয় নাগরিকরা।


সম্পাদক : অপূর্ব আহমেদ