বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম 'দেশে ফিরলে শেখ হাসিনাকে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না' বাংলাবাজার পত্রিকা.কম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম পাবিপ্রবিতে মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি বাংলাবাজার পত্রিকা.কম গুগল ক্রোম বেশি র‍্যাম ব্যবহার করে কেন, কমানোর উপায় কী? বাংলাবাজার পত্রিকা.কম স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, থাকছে না বয়সসীমা বাংলাবাজার পত্রিকা.কম এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে বাংলাবাজার পত্রিকা.কম মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন বাংলাবাজার পত্রিকা.কম শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা

শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

ইন্দোনেশিয়ায় এএইএফ কাপ হকিতে বাংলাদেশ চার ম্যাচেই জয় পেয়েছে। শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। পাঁচ গোলের মধ্যে চারটিই ফিল্ড গোল। আগামী শুক্রবার বাংলাদেশের সেমিফাইনাল ম্যাচ।

প্রথমে কাজাখস্তানকে হারায় বাংলাদেশ, এরপর থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াকে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে লাল সবুজের দল। গ্রুপ পর্বে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকেও পরাজিত করেছে খিসা মিমোরা। এদিন পুল ‘বি’তে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার জালে ৫ গোল দেয় মামুনুর রশীদের দল। টানা ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ চারে উঠে গেলো বাংলাদেশ।

ম্যাচের ২০তম মিনিটে পেনাল্টি স্ট্রোক আদায় করে নেয় বাংলাদেশ। কিন্তু সোজা মেরে আশরাফুল ইসলাম এই সুযোগ নষ্ট করেন। বাংলাদেশের পক্ষে রাকিবুল জোড়া গোল করেন, এরপর রাব্বি, আরশাদ ও নাইম একটি করে গোল করেন। ৩৯ ও ৪২ মিনিটে রাকিবুল জোড়া গোল করেন। ৪৩ মিনিটে রাব্বি গোল করলে বাংলাদেশের স্কোরলাইন ৩-০ হয়। ৪৯ মিনিটে আরশাদ গোল করলে ব্যবধান আরও বাড়ে। পেনাল্টি কর্ণার থেকে নাঈম গোল করলে বাংলাদেশ ৫-০ গোলের বিশাল জয় পায়। 

জোড়া গোলদাতা রাকিবুল হাসান রকি ম্যাচ সেরার পুরস্কার পান।শেষ চারের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পুল ‘এ’র রানার্সআপ দল।


উল্লেখ্য, এএইচএফ কাপ হকিতে বাংলাদেশ টানা চারবারের চ্যাম্পিয়ন। 


সম্পাদক : আবদুল মাতিন