মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সারা দেশে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা ও মিছিল নিষিদ্ধ বাংলাবাজার পত্রিকা.কম গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা, গোপণ কক্ষে তোলা যাবে না ছবি বাংলাবাজার পত্রিকা.কম ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা বাংলাবাজার পত্রিকা.কম আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব বাংলাবাজার পত্রিকা.কম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট বাংলাবাজার পত্রিকা.কম 'সরকার গঠন করলে প্রথমদিন ফজর পড়েই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করব' বাংলাবাজার পত্রিকা.কম ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের বাংলাবাজার পত্রিকা.কম ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই বাংলাবাজার পত্রিকা.কম 'নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না'

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে একটি নতুন সংকটের সৃষ্টি হয়েছে। প্রাণহানির ঘটনার পর ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। 

তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্টভাবে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ভারতের পাশে রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিও আগেই স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্র ভারতের পাশে আছে এবং সন্ত্রাসবাদের সব ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়। আমরা নিহতদের জন্য প্রার্থনা করি এবং হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই।


এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে সন্ত্রাসী হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন।   



সম্পাদক : অপূর্ব আহমেদ