মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম নেতানিয়াহু ‘নিহতের’ খবর, যা জানাল ইসরাইলি মিডিয়া বাংলাবাজার পত্রিকা.কম ঈদে তিন দিনব্যাপী উৎসব ঘোষণা এনসিপির বাংলাবাজার পত্রিকা.কম টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত: ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার বাংলাবাজার পত্রিকা.কম সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার পদ নেবে না বিরোধী দল: শিশির মনির বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম নিজের উপদেষ্টাকে মন্ত্রী বানাতে জামায়াত আমিরের অনুরোধ বাংলাবাজার পত্রিকা.কম প্রসিকিউটদের অনিয়ম বরদাস্ত করা হবে না: চিফ প্রসিকিউটর বাংলাবাজার পত্রিকা.কম ঈদে পাঁচ দিন বন্ধ থাকবে সংবাদপত্র বাংলাবাজার পত্রিকা.কম জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কারিগরি ও মাদরাসা শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার

সাংবাদিক নির্যাতন ও নিপীড়ন বন্ধের দাবি ডিইউজে’র

সাংবাদিক নির্যাতন ও নিপীড়ন বন্ধের দাবি ডিইউজে’র

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের সংবাদমাধ্যম নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যালয় প্রায় আট মাস ধরে তালাবদ্ধ। শতাধিক সাংবাদিকের নামে হয়রানিমূলক হত্যা মামলা দায়ের করা হয়েছে। বেকার হয়েছেন অনেকে।

আজ ২ মে ২০২৫, শুক্রবার পাঠানো বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, কয়েকটি সংবাদমাধ্যমে পদত্যাগপত্রে স্বাক্ষর করানো, শীর্ষ পদে হঠাৎ পরিবর্তন, মাসের পর মাস বেতন না হওয়ার পাশাপাশি সচিবালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন অনেক সাংবাদিক। সবশেষ গত ২৯ এপ্রিল উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে চাকরিচ্যুত হন তিনজন সাংবাদিক। তাই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকদের স্বাধীনতা রক্ষায় নির্যাতন ও নিপীড়ন বন্ধের দাবি জানান ডিইউজে’র নেতৃবৃন্দ ।

সম্পাদক : আবদুল মাতিন