মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ইকোট্যুরিজম সোসাইটি পর্তুগালের সভাপতি হলেন ডালটন জহির

আন্তর্জাতিক ইকোট্যুরিজম সোসাইটি পর্তুগালের সভাপতি হলেন ডালটন জহির

আন্তর্জাতিক ইকোট্যুরিজম সোসাইটি পর্তুগালের সভাপতি হলেন বাংলাদেশের ডালটন জহির 

বাংলাদেশের পর্যটন ও হস্পিটালিটি সেক্টরের পরিচিত মুখ জহিরুল ইসলাম (ডালটন জহির) আন্তর্জাতিক ইকোট্যুরিজম সোসাইটির ২০২৫-২০২৮ মেয়াদের জন‍্য পর্তুগালের সভাপতি এবং ইউরোপের প্রধান নির্বাচিত হয়েছেন।

দ্য ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি ফিলিপাইনস ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা ও সিইও ভিলমা ডি. সি. মেন্ডোজা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ‍্য জানানো হয়। 

ডালটন জহির ইউরোপিয়ান আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর বাংলাদেশ প্রতিনিধি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম স্ট্যান্ডিং কমিটির (২০২৩-২০২৫ মেয়াদে) কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন ।

চাঁদপুরের মতলব উত্তর থানার লুধুয়া গ্রামের কৃতি সন্তান ডালটন জহির শিক্ষা জীবনে পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতায় তার হাতেখড়ি হয়। 

এফবিসিসিআইয়ের সদস্য ট্যুরিজম এন্ড হসপিটালিটি ডেভেলপমেন্ট বাংলাদেশ স্ট্যান্ডিং কমিটির এই সদস্য হস্পিটালিটি, পর্যটন, জনসংযোগ, গণমাধ্যম, ব্র্যান্ডিং, বিক্রয়, বিপণন ও পরিচালনায় কাজ করে চলেছেন। 


সম্পাদক : আবদুল মাতিন