মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম রাজশাহীতে সারের জন্য হয়রানি, বদলি ডিডি বাংলাবাজার পত্রিকা.কম হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি বাংলাবাজার পত্রিকা.কম ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি বাংলাবাজার পত্রিকা.কম কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, যা জানা গেল বাংলাবাজার পত্রিকা.কম ভারত-চীন সীমান্ত সমস্যা সমাধানে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল বাংলাবাজার পত্রিকা.কম গুম-খুন-নির্যাতনের শিকার ব্যক্তি-পরিবারের জন্য হচ্ছে অধিদপ্তর বাংলাবাজার পত্রিকা.কম জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ৮ ডিসেম্বর বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাবাজার পত্রিকা.কম আগস্টের ২২ দিনে প্রবাসী আয়ে ২৫.৬ শতাংশ প্রবৃদ্ধি বাংলাবাজার পত্রিকা.কম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় সংগীত পরিবেশনে বাধা প্রদান ও হামলার প্রতিবাদে সমাবেশ

জাতীয় সংগীত পরিবেশনে বাধা প্রদান ও হামলার প্রতিবাদে সমাবেশ

আজ শনিবার, মে, ২০২৫ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদের উদ্যোগে টরন্টোর স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে বগুড়ার উদীচী কার্য‍্যালয় ভাংচুর ও জাতীয় সংগীত পরিবেশনে বাধাপ্রদানের জন‍্য প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। 


এই আয়োজনে যুক্ত হোন কমিউনিটির নানা শ্রেণী পেশার মানুষ। সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, উদীচীর সভাপতি সুভাষ দাশ, সাধারণ সম্পাদক মিনারা বেগম, বিদ্যুৎ রঞ্জন দে, পিডিআই এর সাধারণ সম্পাদক মনির জামান রাজু। 


বক্তারা বলেন, দেশে এখন চরমক্রান্তিকাল চলছে। মৌলবাদীদের আস্ফালন বেড়েই চলেছে। দেশে এখন নারী শিশু সহ কোন মানুষই নিরাপদ নয়। বগুড়ায় উদীচী কার্য‍্যালয় হামলা, ভাংচুর, জাতীয় সংগীত পরিবেশনে বাধা প্রদান,  মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সংগীতের অবমাননা কোন আবস্থায়  মানা হবেনা। বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের যে কোন ক্রান্তি লগ্নে প্রবাসীরা সব সময়ই  পাশে ছিলো এবং থাকবে।


সম্পাদক : আবদুল মাতিন