রবিবার, ২৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ইউরোপ যাওয়ার পথে ১৮ বাংলাদেশিসহ ২২ অভিবাসীর মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম ভারত থেকে পাইপলাইনে আরও ৭ হাজার টন ডিজেল আসা শুরু বাংলাবাজার পত্রিকা.কম ভুয়া চিকিৎসক তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট: নাশকতার সন্দেহে তদন্ত কমিটি গঠন বাংলাবাজার পত্রিকা.কম নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান বাংলাবাজার পত্রিকা.কম ভিসা নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা বাংলাবাজার পত্রিকা.কম আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শত্রুপক্ষকে শায়েস্তার জন্য ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া বাংলাবাজার পত্রিকা.কম জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাবাজার পত্রিকা.কম বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগুন সন্ত্রাসীদের পুলিশে দেয়ার আহবান শেখ হাসিনার

ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, নির্বাচনে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। যারা আগুন দিতে যাবে তাদেরকে ধরে পুলিশের সোপর্দ করতে হবে। প্রত্যন্ত এলাকায় সবাইকে সজাগ থাকতে হবে। যদি আগুন সন্ত্রাসী বেশি হয়, তাহলে তাদের প্রতিহত করে আগুনেই ফেলে দিতে হবে।

এরআগে শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে কোটালীপাড়া পৌঁছান তিনি। সেখানে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে আবার টুঙ্গিপাড়ায় ফিরে যান।

বিএনপি কীভাবে নির্বাচন করবে প্রশ্ন তুলে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপির নেতা কে? তাদের কোনো নেতা নেই। বিএনপি চিন্তা করেছিল নির্বাচন হবে না, এখন নির্বাচন হয়ে যাচ্ছে। এক সময় বলেছিল নির্বাচন হতে দেবে না। উসকানি আছে যে, নির্বাচন ঠেকাও। নির্বাচনের শিডিউল হয়ে গেছে। এখন তারা মনে করছে নির্বাচন হয়েই যাবে। নির্বাচন করতে না পেরে বিএনপি মার্চ মাসের দিকে দেশে ‘দুর্ভিক্ষ ঘটানোর’ পরিকল্পনা করছে বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, এটা হচ্ছে তাদের পরবর্তী পরিকল্পনা। এটা শুধু দেশের নয়, বাইরের দেশেরও পরিকল্পনা আছে। যেভাবেই হোক দুর্ভিক্ষ ঘটাতে হবে।

মতবিনিময় সভায় আসন্ন নির্বাচন নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দলের সভাপতি।  আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি মো. শহীদ উল্লা খন্দকারসহ কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

সম্পাদক : আবদুল মাতিন