মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম ২৪ হাজার ১৩ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ‘ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে’ বাংলাবাজার পত্রিকা.কম গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫ বাংলাবাজার পত্রিকা.কম কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম শেখ হাসিনাকে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ বাংলাবাজার পত্রিকা.কম ফতুল্লায় মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ বাংলাবাজার পত্রিকা.কম অ্যাকাউন্ট সার্ভিস বিভাগে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক বাংলাবাজার পত্রিকা.কম শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি বাংলাবাজার পত্রিকা.কম এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি, নিউইয়র্কে বাড়িসহ যা যা পেতে পারেন

কানাডায় অবৈধ অভিবাসীদের জন্যে সুখবর

কানাডায় অবৈধ অভিবাসীদের জন্যে সুখবর

উত্তর আমেরিকার দেশ কানাডা অবৈধ অভিবাসীদের জন্য সুখবর দিলো। দেশটির অভিবাসনমন্ত্রী মার্ক মিলার জানিয়েছেন অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেয়ার পরিকল্পনা করছে তার দেশ। স্থানীয় সংবাদমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইলের সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

মার্ক মিলার জানিয়েছেন, ২০২৫ সাল পর্যন্ত প্রতিবছর যে পাঁচ লাখ অভিবাসীকে আনার পরিকল্পনা কানাডা করছে; সেটির অংশ হিসেবে অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেয়া হবে। কানাডার অর্থনীতির জন্য অভিবাসন খাতটি বেশ গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে দেশটিতে বিপুল সংখ্যক অভিবাসী যাওয়ায় দেশটির অর্থনীতি যেমন গতি পেয়েছে, তেমনি জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

দ্য গ্লোব অ্যান্ড মেইলকে কানাডার অভিবাসনমন্ত্রী আরও জানিয়েছেন, বর্তমানে কানাডায় তিন থেকে ছয় লাখ অবৈধ অভিবাসী রয়েছেন। তারা সবাই নির্বাসনের ঝুঁকিতে রয়েছেন। নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত থাকবে। মূলত যারা অস্থায়ী কাজ ও স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডায় এসেছেন; কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নিজ দেশে ফিরে যাননি তারা নাগরিকত্ব পেতে পারেন।

তবে অভিবাসনমন্ত্রী জানিয়েছেন, সব অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে দেয়া হবে না। যারা সাম্প্রতিক সময়ে কানাডায় গেছেন, তারা এই প্রক্রিয়ায় নাগরিকত্বের আবেদনের সুযোগ পাবেন না।

আসন্ন বসন্তে মন্ত্রিসভায় এ ব্যাপারে একটি প্রস্তাব উত্থাপন করবেন বলে জানিয়েছেন অভিবাসনমন্ত্রী মার্ক মিলার। আগামী দুই বছর পর্যন্ত বার্ষিক প্রায় পাঁচ লাখ অভিবাসীকে কানাডায় আসার সুযোগ দেবে কানাডা। এরপর এই সংখ্যা বৃদ্ধি করা হবে। কানাডা এ বছর ৪ লাখ ৬৫ হাজার অভিবাসীকে আনার পরিকল্পনা করছে। ২০২৪ সালে এ সংখ্যা হবে ৪ লাখ ৮৫ হাজার। আর ২০২৫ সালে ৫ লাখ নতুন অভিবাসী নেবে দেশটি। সূত্র: দ্য ইকোনমিক টাইমস

সম্পাদক : আবদুল মাতিন