রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া আবেদন

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া আবেদন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান এবং সেনা সদস্যদের ভোটকেন্দ্রে অবস্থানের নির্দেশনা জারি করতে ইসিতে আবেদন করেছে তৃণমূল বিএনপি। সেই সঙ্গে নির্বাচনী প্রচার-প্রচারণায় বিভিন্ন প্রতিবন্ধকতা সম্পর্কে জানাতে সিইসির সঙ্গে সাক্ষাৎকারের জন্য সময়ের আবেদন করেছে দলটি। সোমবার তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী এড. তৈমুর আলম খন্দকারের সই করা চিঠিতে এ আবেদন জানানো হয়।

চিঠিতে বলা হয়, ইতোপূর্বে জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়ন করা হয়েছিল, যাদের দায়িত্ব ছিল মাত্র স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করা। ২০১৮ সালের নির্বাচনে সেনাবাহিনী শুধুমাত্র স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলরত ছিল এবং ভোটকেন্দ্রে অবস্থান নেয়নি। ফলে ভোটকেন্দ্রের ভেতরের জালিয়াতি এবং জোরপূর্বক ভোট ছিনিয়ে নেয়াসহ কেন্দ্র দখলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য সেনাবাহিনী কোনো আইনগত অধিকার পায়নি। এমতাবস্থায় সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন করার লক্ষ্যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানসহ ভোটকেন্দ্রে অবস্থানের নির্দেশিকা জারি হওয়া আবশ্যক বলেও দাবি করে তৃণমূল বিএনপি।

তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গত ৩০ নভেম্বর। প্রতীক বরাদ্দ হয়েছে ১৮ ডিসেম্বর। এদিন থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণা চলছে। যা ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। আর আগামী বছরের ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পাদক : আবদুল মাতিন