রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

দেশকে সংকটে ফেলবে এমন নির্বাচন চাই না: ইসি রাশেদা

দেশকে সংকটে ফেলবে এমন নির্বাচন চাই না: ইসি রাশেদা

আমরা এমন কোনো নির্বাচন করতে চাই না, যেটা আবার নতুন করে দেশকে একটা সংকটের মধ্যে ফেলে। বুধবার ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। এই নির্বাচন কমিশনার বলেন, আমরা চাই একটা নির্বাচন হবে। যে সরকারই হোক না কেন, যেন সরকার স্থায়ী রূপ নেয়। যখনই সরকার অস্থায়ী অবস্থায় চলে যায়, তখন কিন্তু দেশ একটা বিপদের মুখে চলে যায়, আমরা এটা ভাবিনি। এ সেন্স থেকেই হয়তো আমাদের মাথায় এসেছে, আমরা একটা ফেয়ার ইলেকশন করব।

ইসি রাশেদা আরও বলেন, আন্তর্জাতিক চাপ কোনো ইস্যু না, কোনো বিষয় না। কোনোদিক থেকে কোনো চাপ না। কিন্তু আমরা বিগত দিন থেকে আমাদের একটা অ্যাসেসমেন্ট, হয়ে যাওয়া নির্বাচনটা যেন কোনো ভাবেই প্রসপন্ড (বন্ধ) না হয়ে যায়।

তিনি বলেন, এমন একটা ফেয়ার নির্বাচন যেন হয়, যেটা সব মহলে স্বীকৃতি পায়।

ইসি রাশেদা সুলতানা আরও বলেন, নির্বাচনের পরিবেশ ইসির নিয়ন্ত্রণে আছে এবং ৭ জানুয়ারির নির্বাচন হবে উৎসবের আমেজে। ভোটের দিন যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কমিশন কঠোর হবে।

সম্পাদক : আবদুল মাতিন