মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম নেতানিয়াহু ‘নিহতের’ খবর, যা জানাল ইসরাইলি মিডিয়া বাংলাবাজার পত্রিকা.কম ঈদে তিন দিনব্যাপী উৎসব ঘোষণা এনসিপির বাংলাবাজার পত্রিকা.কম টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত: ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার বাংলাবাজার পত্রিকা.কম সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার পদ নেবে না বিরোধী দল: শিশির মনির বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম নিজের উপদেষ্টাকে মন্ত্রী বানাতে জামায়াত আমিরের অনুরোধ বাংলাবাজার পত্রিকা.কম প্রসিকিউটদের অনিয়ম বরদাস্ত করা হবে না: চিফ প্রসিকিউটর বাংলাবাজার পত্রিকা.কম ঈদে পাঁচ দিন বন্ধ থাকবে সংবাদপত্র বাংলাবাজার পত্রিকা.কম জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কারিগরি ও মাদরাসা শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার

মেহেবুব হকের কবিতা 'মধুর ক্ষণ'

মেহেবুব হকের কবিতা 'মধুর ক্ষণ'

পবিত্রতার ভাঁজে ভাঁজে হারামাইনের সুগন্ধি মেখে 

আমি ছুটে চলেছি সেই অতীন্দ্রিয় জগতের খোঁজে

যেখানে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে 

পানসে হয়ে যায় পার্থিব জগতের অনুভবগুলো 

ফিকে হয়ে যায় রঙ্গিন পৃথিবীর স্বপ্নগুলো 

বিবর্ণ হয়ে যায় মনের মুকুরে ফোঁটা কৃষ্ণচূড়ার রঙগুলো । 

তবুও আল্লাহর প্রেমের সুরমা চোখে লাগিয়ে 

রাসুলের মোহাব্বতের রৌশনি হৃদয়ে ধারণ করে 

আমি ভেসে চলেছি সেই অনন্ত প্রেমময় জগতের পানে

যেখানে আমিত্বের চৌহদ্দি পেরিয়ে 

আসমান ও জমিনের অসীম দূরত্ব ডিঙিয়ে 

একাকার হয়ে যায় স্রস্টা ও সৃষ্টির মধুময় ক্ষণগুলো ।

সম্পাদক : আবদুল মাতিন