শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম কাতারে গ্যাস স্থাপনায় ইরানের হামলা, ঝুঁকিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত বাংলাবাজার পত্রিকা.কম মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় হামলা, বিশ্ববাজারে তেলের দামে আগুন বাংলাবাজার পত্রিকা.কম চমক রেখে আর্জেন্টিনার দল ঘোষণা বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বাংলাবাজার পত্রিকা.কম ঢাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার বাংলাবাজার পত্রিকা.কম চট্টগ্রামে বহুতল ভবনে আগুন, ধোঁয়ায় শ্বাসরোধে দুইজনের মৃত্যু বাংলাবাজার পত্রিকা.কম উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাংলাবাজার পত্রিকা.কম অপ্রয়োজনীয় কথা না বলা ও ব্যক্তিগত আক্রমণ না করার সিদ্ধান্ত পাটওয়ারীর বাংলাবাজার পত্রিকা.কম হৃদপিণ্ডের শত্রু যেসব ফল, বাড়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকি

মেছো বাঘের বাচ্চা উদ্ধার, মাছ-মুরগি খাইয়ে অবমুক্ত

মেছো বাঘের বাচ্চা উদ্ধার, মাছ-মুরগি খাইয়ে অবমুক্ত

কক্সবাজারের টেকনাফে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধারের পর তাকে মাছ ও মুরগির মাংস খাইয়ে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার সকালে টেকনাফ পৌরসভার বাস স্টেশন এলাকা থেকে উদ্ধারের পর  দুপুর ২টার দিকে ন্যাচারী পার্ক এলাকায় প্রাণীটিকে অবমুক্ত করা হয় বলে জানান উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান।

স্থানীয় বাসিন্দা নুরুল আমিন জানান, বাস স্টেশন এলাকার আব্দু শুক্কুরের পানের দোকানের হাঁচিতে লুকিয়ে ছিল ‘বিড়ালের মত দেখতে বাঘের বাচ্চাটি’। পল্লনপাড়া এলাকার বাসিন্দা শুক্কুর বুধবার সকালে দোকান খোলার সময় বাচ্চাটি দেখতে পান। এরপর স্থানীয় লোকজন এসে এটিকে জাল দিয়ে ধরে বন বিভাগকে খবর দেয়। টেকনাফ উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মিজানুর বলেন, খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের বাচ্চাটি উদ্ধারের পর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে।

এরপর এটিকে মাছ, মুরগির মাংস খেতে দেয়া হয়। পরে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা পেয়ে এটিকে টেকনাফ বন বিভাগের ন্যাচারী পার্ক এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

মিজানুর জানান, এটি পুরুষ মেছো বাঘ। বয়স এক থেকে দেড় বছর হতে পারে। অবাধে বনজঙ্গল উজাড় হওয়ার কারণে খাদ্যসংকট পড়ে বাচ্চাটি লোকালয়ে ঢুকে পড়ে বলে ধারণা করেন এই বন কর্মকর্তা।

সম্পাদক : আবদুল মাতিন