মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম নেতানিয়াহু ‘নিহতের’ খবর, যা জানাল ইসরাইলি মিডিয়া বাংলাবাজার পত্রিকা.কম ঈদে তিন দিনব্যাপী উৎসব ঘোষণা এনসিপির বাংলাবাজার পত্রিকা.কম টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত: ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার বাংলাবাজার পত্রিকা.কম সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার পদ নেবে না বিরোধী দল: শিশির মনির বাংলাবাজার পত্রিকা.কম পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা বাংলাবাজার পত্রিকা.কম নিজের উপদেষ্টাকে মন্ত্রী বানাতে জামায়াত আমিরের অনুরোধ বাংলাবাজার পত্রিকা.কম প্রসিকিউটদের অনিয়ম বরদাস্ত করা হবে না: চিফ প্রসিকিউটর বাংলাবাজার পত্রিকা.কম ঈদে পাঁচ দিন বন্ধ থাকবে সংবাদপত্র বাংলাবাজার পত্রিকা.কম জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম কারিগরি ও মাদরাসা শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার

শিল্পকলার মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন

শিল্পকলার মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন কবি রেজাউদ্দিন স্টালিন।

শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন রোববার গণমাধ্যমকে বলেন, “তিনি আজ মন্ত্রণালয়ে যোগদান করেছেন। একটু পর আমাদের এখানে আসবেন।”

আশির দশকের আলোচিত কবি রেজাউদ্দিন স্টালিন জাতীয় কবিতা পরিষদের সদস্য-সচিব। কবিতায় অবদানের জন্য ২০০৬ সালে তাকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়।

জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান গণমাধ্যমকে বলেন, “কবি রেজাউদ্দিন স্টালিনকে শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। আমরা সেখানে যাচ্ছি।”

গত বছরের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী।

পরে গত বছরের ৯ সেপ্টেম্বর নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য ওই দায়িত্ব দেওয়া হয়, পুনর্গঠন করা হয় শিল্পকলা একাডেমির পরিষদ।

কিন্তু মন্ত্রণালয়ের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে গত ২৮ ফেব্রুয়ারি সৈয়দ জামিল আহমেদ পদত্যাগ করেন। এরপর ৪ মার্চ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এরপর গত ১৪ সেপ্টেম্বর এক অফিস আদেশে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়।


এর এক সপ্তাহের মাথায় সেই দায়িত্ব পেলেন রেজাউদ্দিন স্টালিন।

সম্পাদক : আবদুল মাতিন