বুধবার, ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার বাংলাবাজার পত্রিকা.কম আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার আবেদন, ৭৮ লাখ মানুষের স্বাক্ষর বাংলাবাজার পত্রিকা.কম ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস বাংলাবাজার পত্রিকা.কম এক দফা ও সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা বাংলাবাজার পত্রিকা.কম তবে কি বিয়ে করেছেন আরিফিন শুভ-কেয়া পায়েল? বাংলাবাজার পত্রিকা.কম মুক্তিযোদ্ধা ও শহীদের তালিকা প্রণয়নে রাজনীতি হয়েছে: প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী বাংলাবাজার পত্রিকা.কম কে জিতবে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড দেখুন ভবিষ্যদ্বাণী বাংলাবাজার পত্রিকা.কম পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ: শিক্ষামন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম সারাদেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু

সবার আগে ভালো মানুষ হতে হবে: সাই পল্লবী

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে বিস্ময়কর নাম সাই পল্লবী -ইন্টারনেট

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে বিস্ময়কর নাম সাই পল্লবী। উগ্র পোষাক পরে শরীর প্রদর্শন না করে, মেকআপ পরিহার করে শুধুমাত্র অভিনয়শৈলীতে একনম্বরে চলে আসার সাফল্য পল্লবী ছাড়া দক্ষিণ এশিয়ার খুব কম নায়িকারই আছে।

সম্প্রতি প্রথমবারের মতো ফেসবুক লাইভে এসে তিনি বলেন, আমাদের সবার আগে এক ভালো মানুষ হয়ে উঠতে হবে। আমরা যদি ভালো হই, তাহলে অন্যকে আঘাত করব না।


কিছুদিন আগে এক সাক্ষাতকারে মানবতা ও অসাম্প্রদায়িকতার পক্ষে এবং ধর্মীয় অসহিষ্ণুতা ও সহিংসার বিরুদ্ধে কথা বলা সাই পল্লবী ইংরেজিতে দেয়া পাঁচ মিনিটের ফেসবুক লাইভে নিজের নিরপেক্ষ ও মানবিক অবস্থান আবারও স্পষ্ট করেন।

ভারতে সাম্প্রদায়িক অসহিষ্ণুতা ও ধর্মীয় উগ্রতার পটভূমিতে অনেকেই যখন মুখ খুলতে সাহসী হননি, তখন মানুষ ও মানবতার পক্ষে সাই পল্লবীর দ্বিধাহীন বক্তব্য দৃষ্টান্তমূলক।

মানবতাবাদী-বিবেকবান মানুষের শ্রদ্ধা অর্জন করলেও তার কথা ধর্মীয় উগ্রশক্তিকে নাখোশ করে। ফলে তিনি ফেসবুকে এসে নিজের মানবিক মতের পক্ষে আরও জোরালোভাবে অবস্থান নেন এবং মানবতাবিরোধী অপশক্তির সমালোচনার জবাব দেন।

সম্পাদক : আবদুল মাতিন