সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

‘পদত্যাগ’ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতিক্রিয়া

‘পদত্যাগ’ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতিক্রিয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কের পদ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগ করেছেন এমন একটি খবর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে ছড়িয়ে পড়ে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। 

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি তিনি খোলাসা করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, পদত্যাগের বিষয়টি গুজব। আমি এনসিপির সঙ্গেই আছি।  সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব। 

তাহলে হঠাৎ কেন পদত্যাগের গুজব ছড়ালো, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব গুজব ছড়িয়ে থাকে। অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুঁড়ে থাকে। সত্যিকার অর্থে আমাদের যেটা প্রয়োজন আগের আমলে দুর্নীতির যে ধারাবাহিকতা ছিল, বর্তমান সরকারও একইসঙ্গে সচিবালয় থেকে শুরু করে আমলাতন্ত্র সবাই মিলে একই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। 

এই এনসিপি নেতা বলেন, কোথায় দুর্নীতি হচ্ছে, আমাদের মিলিটারি, পুলিশে যে সংস্কারগুলো রয়েছে এবং বিভিন্ন সংস্কার কমিশনের যে রিপোর্ট এসেছে সেখানে কোথায় ব্যত্যয় হয়েছে এগুলো নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করা উচিত। 

তিনি বলেন, ব্যক্তিগতভাবে রাতের মধ্যে একটা গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত। 

এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, একটা ব্যবসায়িক গোষ্ঠী যাদের নিজস্ব পত্রিকা এবং টিভি চ্যানেল রয়েছে ওই জায়গাতে যারা সুস্থ সাংবাদিকতা করতে চাচ্ছেন তারাও অপসাংবাদিকতার শিকার হচ্ছেন। 

এ সময় বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি চর্চার আহ্বান জানান তিনি।

এর আগে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনসিপির এই নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন এমন একটি সংবাদ গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টিকে গুজব বলে উল্লেখ করে এনসিপি।


সম্পাদক : আবদুল মাতিন