সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

জামায়াতকে নিষিদ্ধের আহ্বান আলালের

জামায়াতকে নিষিদ্ধের আহ্বান আলালের

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে এবার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

একাত্তরের হত্যাযজ্ঞের দায়ে জামায়াত নিষিদ্ধের দাবি জানিয়ে আলাল বলেন, ‘বিএনপির পক্ষ থেকে বলা উচিত—২৩, ২৪ এবং এর আগের গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণের জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে একাত্তরের গণহত্যা ও ধর্ষণের কারণে জামায়াতে ইসলামকেও নিষিদ্ধ করতে হবে। একই অপরাধে দুইরকম বিচার হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘জামায়াত তৎকালীন সরকারের কাছ থেকেও সুবিধা পেয়েছিল। তাদের অনেক শীর্ষ নেতা একসময় জাসদ ও গলাকাটা পার্টির সঙ্গে যুক্ত ছিল। ৫ আগস্টের পর থেকে শিবিরের বহু সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বের হয়েছে। তারা এখন বলছে—তারা প্রকাশ্যেই ছিল।’


চেয়ারপারসনের উপদেষ্টা অভিযোগ করেন, ‘জামায়াত এখন রূপ বদলাচ্ছে। তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে, যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়। বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালের মতো, যার যখন প্রয়োজন—কেটে নিয়ে যায়।’


মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘দেশ বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়েছে। এখন বিএনপির করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা।’

সম্পাদক : আবদুল মাতিন