সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

জামায়াত দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে: ফখরুল

জামায়াত দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু কিছু দল দেশে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপি রুহিয়া থানা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

নির্বাচন বিমুখ দলগুলো ইচ্ছাকৃত ভাবে দেশে অস্থির অবস্থা সৃষ্টি করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী বিভিন্ন অজুহাত দেখিয়ে দেশকে অস্থিতিশীলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

এসময় তিনি সরকারকে পিআরসহ অন্যান্য অমীমাংসিত বিষয় সমাধান করে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের জন্য আহ্বান জানান বিএনপি মহাসচিব।

তিনি জোর দিয়ে বলেন, এদেশের মালিক জনগণ। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সবসময় সংগ্রাম করে আসছে। আগামীতেও সেই সংগ্রাম অব্যাহত থাকবে।


রুহিয়া থানা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।


সম্পাদক : আবদুল মাতিন