সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলির রক্তক্ষরণ

খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলির রক্তক্ষরণ

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়েছে। এন্ডোসকপির মাধ্যমে তার পাকস্থলির ভেতরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে এন্ডোসকপি করা হয়। মেডিকেল বোর্ডের সূত্রে জানা গেছে, সাম্প্রতিক শারীরিক জটিলতার কারণে এ প্রক্রিয়া জরুরি হয়ে ওঠে।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা উন্নত নয় বলেই বিভিন্ন সময় জানিয়েছেন বিএনপি নেতারা।

তার চিকিৎসায় সহায়তা করতে যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল ঢাকায় এসে চিকিৎসা পর্যালোচনা করছে। তাদের মূল্যায়নের ভিত্তিতে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় যে, তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন।


খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল। তবে কারিগরি রক্ষণাবেক্ষণজনিত কারণে সেটি পাঠাতে জটিলতা দেখা দেয়।


বিকল্প হিসেবে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করছে। এটি জর্জিয়ার তিবলিসি থেকে ঢাকায় আসবে বলে জানা গেছে।


গত জানুয়ারিতে চিকিৎসার উদ্দেশে লন্ডনে যাওয়ার সময়ও কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয়েছিল।

সম্পাদক : আবদুল মাতিন