সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাবাজার পত্রিকা.কম সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল বাংলাবাজার পত্রিকা.কম চকলেটের তৈরি আস্ত ট্রেন, গড়ল নতুন বিশ্ব রেকর্ড বাংলাবাজার পত্রিকা.কম শাহজালালের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বাংলাবাজার পত্রিকা.কম ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস বাংলাবাজার পত্রিকা.কম সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাবাজার পত্রিকা.কম ‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না’ বাংলাবাজার পত্রিকা.কম নতুন সরকারের সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা বাংলাবাজার পত্রিকা.কম রাজনৈতিক হয়রানিমূলক সহস্রাধিক মামলা প্রত্যাহারের অনুমোদন বাংলাবাজার পত্রিকা.কম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাবাজার পত্রিকা.কম মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ

খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে জুবাইদা রহমান

খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে জুবাইদা রহমান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে আবারও এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তার পুত্রবধূ ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।  রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালে পৌঁছান বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন। জুবাইদা রহমান বর্তমানে শাশুড়ির চিকিৎসা কাজের সমন্বয় করছেন এবং বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে সরাসরি যুক্ত আছেন।

এর আগে গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি হাসপাতালে শাশুড়িকে দেখার পর তিনি মার বাড়ি ও হাসপাতালে আসা যাওয়ার মধ্যে রয়েছেন। রাতে ধানমন্ডির পারিবারিক বাড়ি মাহবুব ভবনে থাকলেও তিনি সিসিইউ’র চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের অধীনে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



ডা. জুবাইদা রহমান রবিবার বেলা ১২টায় শুরু হওয়া বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠকেও অংশ নিয়েছেন। এসব বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া যুক্তরাষ্ট্র থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকরা সভাগুলোতে অংশ নিচ্ছেন।


তবে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রসঙ্গে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বর্তমান শারীরিক অবস্থা এখনো তাকে বিমান ভ্রমণের জন্য উপযোগী হয়নি।


সম্পাদক : আবদুল মাতিন